1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ভালুকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকেলে উপজেলার মেদুয়ারীর বাকসাটরা মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- গাজীপুর জেলার গাছা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মাওলানা খায়রুল ইসলাম (২৯) ও তার ছেলে মোহাম্মদ বিন খায়ের (৫)।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মাওলানা খায়রুল ইসলাম ঘাটাইল এলাকার একটি মসজিদের খতিব ছিলেন। আজ জুমা’র নামাজ পড়িয়ে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে ভালুকার দিকে আসছিলেন। পথে ভরাডোবা-ঘাটাইল সড়কের মেদুয়ারীর বাকসাটরা এলাকায় আসতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা ঘাটাইলগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্বজনরাও থানায় এসেছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি