1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ভারী বৃষ্টির পর মহারাষ্ট্রের রাস্তায় ৮ ফুট লম্বা কুমির

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪

মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় ভারী বৃষ্টিপাতের পর রাস্তায় একটি বিশাল আকারের কুমীরকে হেঁটে যেতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

গাড়িতে বসে থাকা এক যাত্রী এই দৃশ্যটি তার মোবাইলে ধারণ করেন। প্রায় ৪০ সেকেন্ডের ভিডিওটিতে আট ফুট লম্বা কুমিরটিকে চিপলুনের বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে সাবলীলভাবে হেঁটে যেতে দেখা যায়।

এ সময় অডিওতে এক ব্যক্তিকে গাড়ির জানালা বন্ধ রাখার কথা বলতে শোনা যায়। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা হয়।

ধারণা করা হচ্ছে, কুমিরটি নিকটবর্তী শিব নদী থেকে উঠে এসেছিল। বৃষ্টির কারণে কুমিরটি ভেসে এসেছে বা নদীর পানির উচ্চতা বাড়ার কারণে সড়কে এসেছে বলেও অনেকে ভাবছেন। এই নদীতে অনেক কুমিরের বসবাস রয়েছে। ছিনতাইকারী কুমির বা মাগার কুমির নামে পরিচিত কুমিরের এই বিশেষ জাতের বাসস্থান হিসেবে রত্নগিরি পরিচিত। ভারতে ঘড়িয়াল ও লবণাক্ত পানির কুমিরের পাশাপাশি এই প্রজাতির কুমিরও দেখা যায়।

চিপলান ও রত্নগিরির অন্যান্য অংশে গত কয়েকদিন ধরে নিরবচ্ছিন্ন বৃষ্টি পড়ছে। ভারী বৃষ্টির কারণে জেলার নদীগুলোতে পানির উচ্চতাও অনেক বেড়েছে।

ভারতের আবহাওয়া বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, রত্নগিরি জেলায় আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি