1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ভারত থেকে দেশে ফিরতেও লাগবে করোনা নেগেটিভ সনদ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

ভারত থেকে ফেরা বাংলাদেশি পাসপোর্টধারীদের ফিরতে করোনা নেগেটিভ সনদ আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত বুধবার বিকেলে এ ধরনের নির্দেশনা এসেছে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্যবিভাগে। আগামী এক সপ্তাহের মধ্যে কার্যকর হতে পারে এ নির্দেশ। এ সিদ্ধান্ত স্থলপথের পাশাপাশি রেল ও আকাশ পথে কার্যকর করা হবে।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্যবিভাগের মেডিকেল অফিসার সুজন সেন জানান, “আগে বাংলাদেশিদের ভারতে যাওয়ার জন্যে এবং ভারতীয়দের বাংলাদেশে প্রবেশে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক ছিল। তবে, এবার বাংলাদেশিদের ভারত থেকে ফেরার সময় এবং ভারতীয়দের ভারতে ফেরার সময় করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে বলে নির্দেশনা দেয়া হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের আসা ও যাওয়ার সময় করোনা পরীক্ষার সনদ গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।”

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন হাতে পেয়েছি। ভারতে যাওয়া ও ভারত থেকে ফেরার সময় ৭২ ঘণ্টার মধ্যে দেশি-বিদেশি সব যাত্রীর করোনা পরীক্ষার নেগেটিভ সনদ সাথে থাকতে হবে বলে জানানো হয়েছে। বর্তমানে পূর্বের নিয়মে কার্যক্রম চলছে। পরবর্তী নির্দেশনা পৌঁছানো মাত্র করোনা সংক্রমণ প্রতিরোধে ইমিগ্রেশন পুলিশ যথাযথ দায়িত্ব পালন করবে।

একজন ভারতগামী বাংলাদেশী যাত্রী বলেন,”বাংলাদেশ থেকে যত লোক ভারতে যায়, সেই তুলনায় মাত্র পাঁচ শতাংশ ভারতীয় আসে বাংলাদেশে। জরুরিভাবে ভারত ভ্রমণে বাংলাদেশে করোনা পরীক্ষা করতে এক হাজার পাঁচশ’ টাকা লাগছে। ভারতে বাংলাদেশিদের জন্যে করোনা পরীক্ষার ফি কত পড়বে তা এখনো পর্যন্ত জানা যায়নি। দু’বার করোনা পরীক্ষায় অর্থের পাশাপাশি ভোগান্তি বাড়বে আমাদের।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি