1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুট-ফোনে মিলল গুরুত্বপূর্ণ সূত্র একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে দেখা করলেন স্বামী সরকারি কর্মচারীদের জন্য বন্ধ হচ্ছে যেসব সুবিধা এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে দক্ষিণ সিটি সড়কের নামকরণ একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৭ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী

ভারতে ৬৪ কোটি ২০ লাখ ভোটের নতুন বিশ্বরেকর্ড

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪

ভারতের ছয় সপ্তাহব্যাপী লোকসভা নির্বাচনে মোট ৬৪ কোটি ২০ লাখ মানুষ ভোট দিয়েছেন। ভোটারদের প্রায় অর্ধেকই নারী।

আজ সোমবার ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

বিশ্লেষকরা বলছেন, টানা তৃতীয় বারের মতো নির্বাচনে জিতে আবারও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিজেপির নেতা নরেন্দ্র মোদি।

রাজীব কুমার বলেন, ‘৬৪ কোটি ২০ লাখ ভারতীয় নাগরিক ভোট দিয়েছেন, যা নতুন বিশ্বরেকর্ড সৃষ্টি করেছে। এটা আমাদের সবার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’ তিনি আরও জানান, প্রায় অর্ধেক ভোটারই (৩১ কোটি ২০ লাখ) ছিলেন নারী।

‘এই নির্বাচন ভারতীয় ভোটারদের অবিশ্বাস্য ক্ষমতার নিদর্শন’, যোগ করেন তিনি। তিনি বলেন, ‘ভারতীয় গণতন্ত্রের শক্তিমত্তা সম্পর্কে মানুষের জানা উচিৎ।’

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে নিবন্ধিত ভোটার সংখ্যা ৯৬ কোটি ৮০ লাখ, যার মধ্যে ৬৬ দশমিক তিন শতাংশ ভোটার এই নির্বাচনে ভোট দিয়েছেন।

রাজীব কুমার বলেন, ‘৬৪ কোটি ২০ লাখ ভোটার নিস্পৃহ না থেকে সক্রিয় হয়েছেন, দ্বিধাকে পাশে রেখে বিশ্বাস নিয়ে এগিয়ে গেছেন, এবং কোনো কোনো ক্ষেত্রে, বুলেট অগ্রাহ্য করে ব্যালটে অংশ নিয়েছেন।’

‘নির্বাচনে কোনো বড় আকারের সহিংসতার ঘটনা ঘটেনি’, দাবি করেন রাজীব।

শনিবার সপ্তম ধাপের ভোট শেষ হয়েছে। ভোট গণনা শেষে মঙ্গলবার নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

সপ্তম ধাপের ভোট শেষে বুথফেরত জরিপের ফলাফল বলছে স্বচ্ছন্দেই আবার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি। মোদি বলেন, ‘আমার সরকারকে আবারও নির্বাচিত করার জন্য ভারতের মানুষ নতুন রেকর্ড গড়ে ভোট দিতে এসেছেন।’ ভারতে দ্রুত ভোট গণনার সুবিধার্থে ইভিএম ব্যবহার করা হয়।

রাজীব কুমার বলেন, ‘আমাদের ভোট গণনার প্রক্রিয়াটি টেকসই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি