1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ৩০

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩

ভারতের ওড়িশার বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৩০ জন নিহত হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। এছাড়া আহত ১৭৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। করমণ্ডল এক্সপ্রেস কলকাতা থেকে চেন্নাইয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে লাইনচ্যুত একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ বাধে। এই ট্রেনটি বেংগালুরু থেকে কলকাতায় যাচ্ছিল। দেশটির রেলমন্ত্রীর মুখপাত্র অমিতাভ শর্মা এনডিটিভিকে এসব তথ্য জানিয়েছে।

ওড়িশার ফায়ার সার্ভিসের প্রধান সুধাংশু উদ্ধার অভিযানের তদারক করছেন। ঘটনাস্থলের আশেপাশের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলোকে সতর্ক করা হয়েছে।

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ৩ টা ১৫ মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে ছাড়ে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর স্টেশন ছাড়ে বিকেল সওয়া ৫টায়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছায় বালেশ্বরে। কাছেই বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি।

এনডিটিভি বলছে, দুঘটনায় অনেকে আটকা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি নিজে এই দুর্ঘটনা পর্যবেক্ষণ করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি