1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশি ভেবে পুশইন, এক বছর পর দেশে ফিরলেন চার ভারতীয় ভারতে পালানোর সময় সীমান্তে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেপ্তার ১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রেলপথ পরিদর্শনে রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের দুই দেশে ৮৫ স্থাপনায় হামলা ইরানের কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেল চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ফ্যাসিস্ট সরকারের পক্ষে কাজ করা কর্মকর্তাদের চিহ্নিত করতে তদন্ত চলছে, সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান, অস্ত্র, হাতবোমা ও বিদেশি মদ উদ্ধার

ভারতে পালানোর সময় সীমান্তে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬

যশোরের বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শাহরিয়ার করিম নামে এক পাসপোর্টধারী যাত্রীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত শাহরিয়ার করিম ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি ঝিনাইদহ জেলা সদরের উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন কাউন্টারে আসেন শাহরিয়ার করিম। সেখানে তার পাসপোর্ট ও পরিচয়পত্র নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় ইমিগ্রেশনের বিশেষ ‘স্টপলিস্টে’ তার নাম দেখতে পান কর্মকর্তারা। এরপর তাৎক্ষণিকভাবে তাকে ইমিগ্রেশন পুলিশের হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও রেকর্ড পর্যালোচনা করে ইমিগ্রেশন পুলিশ জানতে পারে, তার বিরুদ্ধে ঝিনাইদহ থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৬)-এর অধীনে একটি মামলা (মামলা নং-২০, তারিখ: ৮ জুন ২০২৪) বিচারাধীন রয়েছে। এই মামলার কারণেই তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে নাম ‘স্টপলিস্টে’ অন্তর্ভুক্ত করা হয়েছিল।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, নিয়মিত যাচাই-বাছাইকালে স্টপলিস্টের তালিকাভুক্ত আসামি হিসেবে শাহরিয়ার করিমকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ঝিনাইদহ থানায় মামলা থাকায় সংশ্লিষ্ট থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশের একটি টিম রওনা হয়েছে, তারা পৌঁছালেই আসামিকে তাদের কাছে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি