1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ভারতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নিহত অন্তত ৩১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

ভারতের তামিলনাড়ুতে দেশটির রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) এক জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন।

এই দুর্ঘটনায় আহত ৫০ জনকে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সংখ্যা আরও অনেক বাড়বে বলে ধারণা পাওয়া যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী।

শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের জনসভায় হতাহতের এই ঘটনা ঘটেছে।

দ্য হিন্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে ৬ জন শিশু, ৯ জন পুরুষ ও ১৬ জন নারী রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সমাবেশস্থলে অন্তত ছয় ঘণ্টা ধরে থালাপতি বিজয়ের আগমনের জন্য অপেক্ষা করছিলেন তার সমর্থকরা। তবে তিনি দেরিতে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

থালাপতি বিজয় মঞ্চে বক্তব্য রাখার সময় জনতার ভিড় আরও বাড়তে থাকে। অনেকে জ্ঞান হারাতে শুরু করলে তিনি হঠাৎ বক্তৃতা বন্ধ করে দেন এবং ভিড়ে আটকে থাকা মানুষকে প্রচারণার বাস থেকে তিনি পানির বোতল দেয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে হুড়োহুড়িতে বহু মানুষ পদদলিত হন। ভিড় এতটাই তীব্র ছিল যে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতেই বেশ বেগ পেতে হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সভাস্থলে অন্তত ৩০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন।

খবর পেয়ে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রশাসনকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেন এবং দ্রুত ঘটনাস্থলে রওনা দেস স্বাস্থ্য মন্ত্রী এম সুব্রামনিয়ান কারুর।

এদিকে, ঘটনার পর থালাপতি বিজয়ের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে এবং তাকে গ্রেফতারের দাবিও জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি