1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ভারতে করোনার টিকা বিক্রির অনুমোদন চাইল ফাইজার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

যুক্তরাজ্য ও বাহরাইনে অনুমোদন পাওয়ার পর এবার ভারতে নিজেদের তৈরি কোভিড টিকা বিক্রির অনুমোদন চেয়েছে ফাইজার ইন্ডিয়া। ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের (ডিজিসিআই) কাছে এ আবেদন করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের নতুন ওষুধ ও ক্লিনিক্যাল ট্রায়াল আইন অনুযায়ী ভারতে তাদের কোভিড টিকা আমদানি, সরবরাহ ও বিক্রির অনুমোদন চেয়ে গত ৪ ডিসেম্বর আবেদন জানিয়েছে ফাইজার।

গত বুধবার ফাইজার ও বায়োএনটেক সংস্থার যৌথ উদ্যোগে তৈরি কোভিড ভ্যাকসিন জরুরি অবস্থায় বিক্রির উদ্দেশে সাময়িক অনুমোদন দেয় যুক্তরাজ্য। করোনাভাইরাস সংক্রমণ রোধে ৯৫ শতাংশ সাফল্যের দাবিদার এই টিকাকে ব্যবহারের জন্য নিরাপদ ঘোষণা করে যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি।

এর পর গত শুক্রবার ফাইজারের দুই ডোজের কোভিড টিকা বিক্রির অনুমতি দেয় বাহরাইন। যুক্তরাষ্ট্রেও টিকা বিক্রির অনুমতি চেয়ে আবেদন জানিয়েছে ফাইজার।

ফাইজারের তৈরি কোভিড টিকা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। তবে ভারতের ছোট শহর ও গ্রামাঞ্চলে তার ব্যবস্থা কতটা করা সম্ভব, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশটির চিকিৎসক ও প্রশাসনিক মহলে।

ফাইজার-এর তরফে অবশ্য বলা হয়েছে, ‘এই মহামারি পরিস্থিতিতে শুধু সরকারি চুক্তি মোতাবেক, সরকারি নির্দেশিকা মেনে প্রশাসনিক পরিকাঠামোর মাধ্যমে ভ্যাকসিন সরবরাহে আগ্রহী ফাইজার।’

প্রসঙ্গত, বর্তমানে ভারতে মোট পাঁচটি কোভিড টিকার ট্রায়াল চলেছে। এর মধ্যে সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার ট্রায়াল পরিচালনা করছে। তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে দেশীয় প্রক্রিয়ায় তৈরি আইসিএমআর ও ভারত বায়োটেক সংস্থার ভ্যাক্সিনের। জাইডাস ক্যাডিলা সংস্থার ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি