1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশিদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাম্প্রতিক ঝাড়খন্ড সফরে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশিদের নিয়ে যে অবমাননাকর বক্তব্য দিয়েছেন বাংলাদেশ তার তীব্র প্রতিবাদ জানায়।

সোমবার এ সংক্রান্ত প্রতিবাদপত্র ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারকে হস্তান্তর করা হয়েছে। এতে ভারতীয় রাজনীতিবীদদের এ ধরনের মন্তব্য থেকে বিরত রাখতে ভারত সরকারকে অনুরোধ জানানো হয়েছে।

প্রতিবাদপত্রে বলা হয়েছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রতিবেশী দুই বন্ধু দেশের পারস্পরিক সম্পর্ক এবং সমঝোতার পরিপন্থি।

গত ২০ সেপ্টেম্বর ঝাড়খন্ডে এক নির্বাচনী প্রচারণায় অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের উলটো করে ঝুলানোর হুমকি দেন অমিত শাহ। তিনি বলেন, ‘ঝাড়খন্ডকে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত করবে বিজেপি। তাদের পা ওপরের দিকে দিয়ে উলটো করে ঝুলিয়ে রাখা হবে।’

অমিত শাহ বলেন, ‘বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কারণে ঝাড়খণ্ডে জনমিতি ধ্বংস হয়ে যাচ্ছে। ক্ষমতাসীন জেএমএম নেতৃত্বাধীন জোট সরকার অনুপ্রবেশকারীদের বিষয়ে নীরব। কারণ তারা তাদের ভোট ব্যাংক।’

এ সময় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি ঝাড়খণ্ডে সরকার পরিবর্তন করেন (অর্থাৎ বিজেপিকে ক্ষমতায় আনেন), তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ঝাড়খণ্ডে প্রত্যেক রোহিঙ্গা ও বাংলাদেশিদের ধরে ধরে বের করে দেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি