1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ভারতীয় বিমানবাহিনীর বিশেষ উড়োজাহাজে ঢাকায় পৌঁছালেন ওম বিড়লা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা-এর নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদলকে বহনকারী ভারতীয় বিমান বাহিনীর বিশেষ উড়োজাহাজ ঢাকার বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করেছে।

প্রতিনিধিদলকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম, বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ।

কূটনৈতিক সূত্র জানায়, ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় শপথ অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ দক্ষিণ এশিয়া ও এর বাইরের অন্তত ১১টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ‘ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট’-এ ব্যস্ত থাকায় ঢাকার অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না।

এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মাননীয় স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে তুলে ধরে এবং আমাদের দুই দেশকে একসূত্রে বেঁধে রাখা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।’

তাতে আরো বলা হয়, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত বাংলাদেশের সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন দেশটির লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লা।’

বাংলাদেশ সরকারের আমন্ত্রণ পাওয়া অন্যান্যদের মধ্যে রয়েছেন চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানের নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি