1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

ভাতিজার ছোড়া ঢিলে প্রাণ গেল চাচার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছোড়া ইটের ঢিলে সায়েম উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে উপজেলার উত্তর কান্দাইল কুকিমাদল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সায়েম উদ্দিন উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কান্দাইল কুকিমাদল গ্রামের বাসিন্দা।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়ির সীমানা নিয়ে সায়েম উদ্দিনের সঙ্গে তার ভাই ইমাম হোসেনের বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালের দিকে দুপক্ষের লোকজনের মধ্যে ঝগড়া হয়। এ সময় ইমাম হোসেনের ছেলে জজ মিয়ার ইটের ঢিল লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সায়েম উদ্দিন। তাকে উদ্ধার করে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িতদের ধরতে তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি