1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ভাতিজাকে পুলিশে দিয়ে নিজের ঘর থেকে শুরু করেছি: এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহের ভালুকা আসনের এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেছেন, ‘গতকাল আমার ভাতিজাকে পুলিশে দিয়ে নিজের ঘর থেকে যেহেতু শুরু করেছি। সুতরাং, বাকি যারা আছেন, তাদেরকে হয়তো দেশ ছেড়ে চলে যেতে হবে, নয়তো ভালো হয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘রাজৈ ইউনিয়নে একটি মাদকচক্র গড়ে উঠেছে এবং মোবাইলে জুয়ার মাধ্যমে এলাকার যুবসমাজ অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে।’

শনিবার (১১ এপ্রিল) নিজের এলাকা ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে জামিরাপাড়া সমিরুদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও জামিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এলাকাবাসীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা সর্বক্ষণ এলাকায় থাকেন, আপনাদের কানে সে খবর পৌঁছায় না। আমি মাসে বা বছরে ২-৪ বার এলাকায় আসি, আমার কাছে কিন্তু ওদের তালিকা আছে। কেউ ওদের লালন-পালন করেন, কেউ সেখান থেকে স্বার্থ হাসিল করেন। আর আমার কাছে ভালো কিছু দাবি করেন।’

তিনি বলেন, ‘রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট বা অবকাঠামোগত উন্নয়ন করলেই মানুষের উন্নয়ন হয় না। মানুষের উন্নয়ন করতে হলে, আগে মানুষের নৈতিক পরিবর্তন আনতে হবে। প্রতিটি মানুষকে সামাজিক সচেতনতার মধ্যে নিয়ে আসতে হবে। সমাজের অবক্ষয় রোধে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে রাজৈ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিটি করে দেওয়া হবে, যাতে এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়ি, নারী নির্যাতনকারী তৈরি হতে না পারে এবং ইতিমধ্যে যারা তৈরি হয়ে গেছে তারা যেন ভালো হয়ে যায়।’

এ সংসদ সদস্য আরো বলেন, ‘স্পষ্ট কথা, রাজৈ ইউনিয়নের এই চক্রকে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। তাদের নামের তালিকা প্রকাশ করা হবে। তাদেরকে পুলিশে দিয়ে শাস্তির আওতায় আনা হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি