1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন ছাত্রদল সভাপতি রাকিব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

ময়মনসিংহে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা ঘিরে একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর তা ঘিরে ব্যাপক ট্রলের মুখে পড়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, একটি চেয়ারে বসে আছেন তারেক রহমান। আর তাঁর পা ঘেঁষে বসেছেন রাকিব! সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ্যে আসতেই তাঁকে নিয়ে ট্রল শুরু হয়। বুধবার সেই ভিডিওর পুরো অংশ নিজের ফেসবুকে পোস্ট করেছেন রাকিব। একই সঙ্গে সেদিনের ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি।

পুরো ভিডিও শেয়ার করে রাকিব লিখেছেন, ‘আমার জন্মস্থান ময়মনসিংহ জেলা। গতকাল ২৭ জানুয়ারি ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বিএনপির সম্মানিত চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে আসন গ্রহণ করার পরপরই আমাকে ডেকে নিয়ে ঠিক তাঁর পাশে বসার জন্য নির্দেশ দেন। আমি কেডস পরা ছিলাম, তাই বসতে সমস্যা হচ্ছিল। পরে গুম-খুন-নির্যাতিতদের নিয়ে যুগের অধিক সময় ধরে যুগান্তকারী ভূমিকা পালনকারী আতিকুর রহমান রুমন ভাই (আহ্বায়ক, আমরা বিএনপি পরিবার) এসে সুবিধাজনকভাবে চেয়ারম্যানের ঠিক সামনে পা ঝুলিয়ে বসার জন্য অনুরোধ জানান। তাই সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের অনুমতি নিয়েই পা ঝুলিয়ে ঠিক তাঁর সামনে গিয়ে বসি।’

রাকিব আরও বলেন, ‘সত্যি মন থেকে বলছি, আমি অনেক বেশি সম্মানিত বোধ করেছি এ কারণে যে স্টেজে বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ৫টি জেলার সভাপতি, ময়মনসিংহ বিভাগের প্রায় ২৪টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী থাকা সত্ত্বেও বিশেষভাবে শুধু ছাত্রদলের সভাপতি হিসেবে আমাকেই একান্তভাবে ডেকে তাঁর পাশে বসার নির্দেশ দেন। অথচ মূল ভিডিও এড়িয়ে খণ্ডিত অংশ প্রচার করে ভিন্নভাবে বয়ান (ন্যারেটিভ) দাঁড় করানো হচ্ছে।’

ছাত্রদল সভাপতি বলেন, ‘আশা রাখছি, সবাই বুঝতে সক্ষম হবেন জিয়া পরিবারই নির্যাতিত, মজলুমদের আশ্রয়স্থল। তাঁরা ত্যাগী নেতা-কর্মীদের শ্রম-ঘামের মূল্য দিতে জানেন। বিগত সাড়ে ১৫ বছর ছাত্রদলের পতাকাতলে থেকে দেশের জন্য যাঁরা জীবনবাজি রেখে রাজপথে লড়াই-সংগ্রাম করেছেন, আপনারা বিশ্বাস রাখবেন অবশ্যই আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সবাইকেই যাঁর যাঁর অবস্থান অনুযায়ী যথাযথ মূল্যায়ন করবেন।’

সবশেষে তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, তিনি মাত্র এক মাস হলো দেশে প্রত্যাবর্তন করেছেন। আমাদের ধৈর্য ও সহনশীলতা নিয়ে তাঁর ভিশন বাস্তবায়নে কাজ করতে হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশ সফর করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার তিনি ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি