1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ছোট ভাই খুনের ১৩ দিন পর মিললো বড় ভাইয়ের মরদেহ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

জামালপুরের মাদারগঞ্জে ছোট ভাই মকবুল হোসেন হত্যা মামলার একমাত্র আসামি বড় ভাই জালাল উদ্দিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ জানুয়ারি) সকালে ১০টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি দক্ষিণপাড়া এলাকার নিজ বসতবাড়ির আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত জেরে ৪ জানুয়ারি জালাল উদ্দিনের কোদালের আঘাতে গুরুতর আহত হন ছোট ভাই মকবুল হোসেন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মাদারগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এরপর থেকে জালাল উদ্দিন পলাতক ছিলেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ বসতবাড়ির আমগাছে জালাল উদ্দিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জালাল উদ্দিন আত্মহত্যা করেছেন। আজ দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি