1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

বড় দিনে যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের টেনেসী অঙ্গরাজ্যের ন্যাসভিল শহরে বড় ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এছাড়া বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয়েছে বহু ঘরবাড়ি।

পুলিশ দাবি করছে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এ খবর জানিয়েছে।

মেট্রা ন্যাসভিল পুলিশ প্রধান জন ড্রাকে জানিয়েছেন স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিটে নাশভিলের ১৬৬, দ্বিতীয় এভিনিউতে একটি আরভি (প্রমোদ বাস) পার্ক করা অবস্থায় দেখতে পায়। সেখান থেকে একটি রেকর্ডকৃত বার্তা বাজতে থাকে। সেখানে বলা হয় পরবর্তী ১৫ মিনিটের মধ্যে এখানে একটি বোমা বিস্ফোরিত হবে। এটি শোনা ও দেখার সঙ্গে সঙ্গে পুলিশ আশ-পাশের আবাসিক ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করে।

সকাল ৬টা ৩০ মিনিটের মাথায় পার্ক করে রাখা আরভিটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে রাস্তা ও আশ-পাশের বিল্ডিংগুলো ক্ষতিগ্রস্ত হয়। চারদিকে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। মনে হচ্ছিল আশ-পাশের সবকিছুই যেন জ্বলছে। দ্রুত স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কারণে হতাহতের সংখ্যা কমানো গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি