1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাত মাস ধরে অসুস্থ। ৬ মাস ধরে তিনি লন্ডনে চিকিৎসাধীন। আজ নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ তথ্য জানান ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয়।

জয় বলেন, ‘আমার বাবা ব্রেন টিউমারে আক্রান্ত, তার চিকিৎসা চলছে। এ বছরের শুরুতে তিনি শারীরিক নানা সমস্যার মুখোমুখি হন। দিন দিন অবস্থার অবনতি হতে থাকলে গত ৯ এপ্রিল তাকে ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার মাথার এমআরআই করা হয়। রিপোর্টে জানা যায়, তার মাথায় টিউমার হয়েছে।’

ডাক্তারদের মতামত জানার পর ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। গত ২৬ এপ্রিল তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

জয় জানান, লন্ডনে পৌঁছার পরদিন তাকে সেখানকার হারলি স্ট্রিট ক্লিনিকে নিউরো সার্জারির ডাক্তারের কাছে নেওয়া হয়। তিন মাস নানা পরীক্ষা-নিরীক্ষার পরে গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার হয়। ডাক্তাররা অপারেশনের আগেই জানান পুরো টিউমার অপসারণ করা যাবে না। এতে জীবনহানি অথবা প্যারালাইসড হয়ে চলনশক্তি ও কথা বলার সক্ষমতা হারিয়ে যেতে পারে।

ইলিয়াস কাঞ্চনের মাথার টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে। বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি