1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে দুইপক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলা সদরের হালুয়াপাড়া এবং ছোট দেওয়ান পাড়ার মধ্যে এ সংঘর্ষ চলে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রথমে পুলিশ ও আনসার এবং পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে সরাইল উপজেলা সদরের অন্নদা স্কুলের মাঠের পুকুরে গোসল করতে যায় হালুয়াপাড়া এলাকার তায়িন নামে এক যুবক। এ সময় একই পুকুরে ছোট দেওয়ানপাড়ার দুই যুবক শাকিল ও শিপনও গোসল করতে যায়। গোসল করার সময় ঝাঁপ দেওয়ায় পানি ছিটে পড়া নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাকিল ও শিপন মিলে তায়িনকে মারধর করেন।

এ ঘটনার খবর পেয়ে হালুয়াপাড়া এবং ছোট দেওয়ানপাড়া এলাকার লোকজন দুই দলে বিভক্ত হয়ে টর্চলাইট জ্বালিয়ে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা ধরে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়।

ঘটনা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ-আনসারের পাশাপাশি সেনাাবাহিনীকে খবর দেওয়া হয়। পরে পরিস্থিতি শান্ত হয়।

আবারও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি