1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

জামালপুরের ইসলামপুর উপজেলায় নিখোঁজের এক দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ মার্চ) সন্ধ্যায় গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা গ্রামের ব্রহ্মপুত্র নদ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া যুবকের নাম আবদুল হামিদ (২৭)। তিনি উপজেলার দুরমুট ইউনিয়নের কলাবাঁধা গ্রামের দুলাল শেখের ছেলে। জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গ্রামের ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আবদুল হামিদ। ওই রাতে আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা মুঠোফোনটিও বন্ধ পান। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। বুধবার সন্ধ্যার দিকে চরদাদনা গ্রামের ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে লাশটি উঠে আসে। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে পরিবারের সদস্যরা তাঁর লাশ শনাক্ত করেন।

জামালপুরের সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া বলেন, নদ থেকে ওই শিক্ষার্থীর লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি