1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

ব্র‏হ্মপুত্র নদ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ব্র‏হ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া (সীমারবুক) গ্রাম থেকে পুলিশ কিশোরীর গলিত মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ব্র‏হ্মপুত্র নদে মাছ ধরতে যান রাজিব হোসেন ও ইসলাম উদ্দিন। নদের কাছে যেতেই তারা মরদেহটি নিয়ে একদল শেয়াল ও কুকুরকে টানাটানি করতে দেখেন। মরদেহ উদ্ধারের খবর পেয়ে আশপাশের লোকজন ভীড় করলেও স্থানীয়দের কেউ ওই কিশোরীকে চিনতে পারেননি। পরে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহটি থানায় নিয়ে যায়। নিহতের পরিচয় শনাক্তে তার আঙুলের ছাপ ও ডিএনএ নমুনা সংরক্ষণ করা হবে।

পুলিশ জানায়, ওই কিশোরীর আনুমানিক বয়স ১২ বছর। মরদেহটি গলিত অবস্থায় থাকায় এবং গলা ও বুকের বেশ কিছু অংশ এবং ডান পায়ের কিছু অংশ শেয়াল-কুকুরে টেনে হিঁচড়ে খেয়ে ফেলায় সুরতহালে তেমন কিছু পাওয়া যায়নি।

রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আলী ফকির বলেন, হয়তো কোথাও থেকে লাশটি ভেসে এসেছে। মরদেহটি গলে গেছে। চেহারা দেখে চেনার কোনো উপায় নেই।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, অজ্ঞাত পরিচয় কিশোরীর মরদেহের বেশ কিছু অংশ শেয়াল-কুকুরে খেয়ে ফেলেছে। লাশটির পরিচয় শনাক্তে আঙুলের ছাপ ও ডিএনএ নমুনা সংরক্ষণ করতে পিবিআইকে ডাকা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে। মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি