1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন রুমে আগুন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

ঢাকার কমলাপুর থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিন রুমে আগুনের ঘটনা ঘটেছে। তবে এটি কোনো নাশকতা নয় বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। পরবর্তীতে ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি থামিয়ে আগুন নেভানো হয়।

সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন।

তিনি বলেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিন রুমের ইঞ্জিনের সাইলেন্সার পাইপের ওপরে একটা চটের বস্তা ছিল। যেটার কারণে সাইলেন্সার পাইপের ধোঁয়া বেরোতে বাধাগ্রস্ত হয়েছিল। ধোঁয়া থেকে ধীরে ধীরে ওই চটের বস্তায় আগুন লেগে যায়।

বিষয়টি তাৎক্ষণিক টের পেয়ে রেলওয়ে পুলিশ ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে আগুনে নিভিয়ে ছেড়ে দেয়

নাশকতা কি না জানতে চাইলে তিনি বলেন, এটা আমাদের কাছে নাশকতা মনে হয়নি। সাইলেন্স্যারের পাইপ থেকে নির্গত ধোয়া চটের বস্তা বাধাগ্রস্ত হওয়ায় আগুন লাগছিল। পরে তাৎক্ষণিক নেভানো হয়েছে৷ কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি