1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী-দীপু মনি-রূপাসহ ৯ আসামি, পরের শুনানি ৩ সেপ্টেম্বর বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ

ব্রয়লার মুরগির মূল্যবৃদ্ধি : দুই প্রতিষ্ঠানকে ৮ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

ব্রয়লার মুরগির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৮ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

সোমবার এ সংক্রান্ত মামলার রায়ে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রতিযোগিতা আইন ২০১২ এর ধারা ১৫ লঙ্ঘনের অপরাধে কাজী ফার্মসকে ৫ কোটি এবং সাগুনাকে ৩ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করে কমিশন।

প্রতিষ্ঠান দুটি অবশ্য এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে।

এর আগে গত বছর প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রতিযোগিতা কমিশন স্বপ্রণোদিত হয়ে এ মামলা করে। এরপর অভিযুক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের শুনানিতে ডাকা হয়। তাদের কাছে বিভিন্ন বিষয়ে তথ্য ও ব্যাখ্যা চাওয়া হয়।

এ বিষয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, বিবাদীদের কমিশনের রায় পড়ে শোনানো হয়েছে। এ সময় তাদের নিয়োগকৃত আইনজীবীরা উপস্থিত ছিলেন। এখন তারা চাইলে আপিল করতে পারবেন। সেটা একান্ত তাদের বিষয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি