1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

ব্রণ দূর করে অ্যালোভেরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

লাইফস্টাইল ডেস্ক :
রূপচর্চায় অ্যালোভেরার ব্যবহার অনেক পুরনো। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন সি, এ এবং ই। এগুলো ত্বক উজ্জ্বল করে। অ্যালোভেরাতে থাকা এক ধরনের অ্যাসিড ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করতে সক্ষম। জেনে নিন ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা।

ত্বক পরিষ্কার করে ধুয়ে মুছে নিন। অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে ত্বকে লাগান রাতে ঘুমানোর আগে। পরদিন সকালে ধুয়ে ফেলুন।

সমপরিমাণ মধু ও অ্যালোভেরা জেল মিশিয়ে ব্রণ আক্রান্ত ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
আধা টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১/৪ চা চামচ লেবুর রস মিশিয়ে ব্রণ আক্রান্ত ত্বকে লাগান। ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ৪ টেবিল চামচ মধু ও আধা চা চামচ দারুচিনির গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন।
আমন্ড অয়েল ও অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন।

সমপরিমাণ অ্যালোভেরা জেল, শসার রস ও গোলাপজল মিশিয়ে নিন। তুলার টুকরো ভিজিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ চা চামচ আপেল সিডার ভিনেগার ও চা চামচ পানি মিশিয়ে নিন। মিশ্রণটি কিছুক্ষণ ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি