1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ব্যারিস্টার আবদুর রাজ্জাক মারা গেছেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান।

আবদুর রাজ্জাক একসময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। পরে এবি পার্টির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল শিশির মনির তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের মৃত্যুর কথা জানান। তিনি লিখেছেন, ‘আমার সিনিয়র জনাব ব্যারিস্টার আবদুর রাজ্জাক স্যার ইবনে সিনা হাসপাতালে আজ বিকেল ৪টা ১০ মিনিটে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

শিশির মনির আরেক পোস্টে লিখেছেন, আজ বাদ এশা (৮.৩০টা) ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং আগামীকাল সোমবার সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের জানাজা অনুষ্ঠিত হবে।

জামায়াতের সাবেক নেতা আবদুর রাজ্জাক বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের প্রধান কৌঁসুলি হিসেবে কাজ করেন। ২০১৯ সালে তিনি জামায়াত থেকে পদত্যাগ করেন। পরে আত্মপ্রকাশ করা এবি পার্টির প্রধান উপদেষ্টা হয়েছিলেন তিনি। এই রাজনীতিবিদ ২০১৩ সা‌লে যুক্তরাজ্যে যান। ১১ বছর পর গত ডিসেম্বরের শেষ সপ্তাহে দেশে ফেরেন তিনি।

২০২০ সা‌লে আবদুর রাজ্জাকের প্রোস্টেট ক্যানসার ধ‌রা প‌ড়ে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তিনি এবি পার্টির উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন।

সত্তরের দশকের শেষের দিকে লেখাপড়ার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন আবদুর রাজ্জাক। ১৯৮০ সা‌লে তি‌নি বার অ্যাট ল ডিগ্রি অর্জন ক‌রেন। ১৯৮৫ সা‌লের নভেম্বর পর্যন্ত তিনি লন্ডনে আইন পেশায় নিয়োজিত ছি‌লেন। ওই বছরের ডিসেম্বরে দেশে ফিরে আইন পেশা শুরু করেন। ২০১৩ সালে যুক্তরাজ্যে ফিরে আবার পুরোদমে আইন পেশায় ব্যস্ত হয়ে উঠেছিলেন তিনি।

ব্যারিস্টার রাজ্জাকের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে। তাঁর দুই ছে‌লে ও এক মে‌য়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি