1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

বৌভাতের অনুষ্ঠানে রোস্ট দিতে দেরি করায় সংঘর্ষ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

মাদারীপুরের শিবচরে বৌভাতের অনুষ্ঠানে রোস্ট দিতে দেরি করায় সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে শিবচর পৌর এলাকার ৪নং ওয়ার্ডের জাদুয়ারচর গ্রামে খলিল বেপারির বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওই এলাকার খলিল বেপারির বিয়ের বৌভাত অনুষ্ঠানে দুপুরে খাবার খেতে আসেন স্থানীয় অতিথিরা। খাবার পরিবেশনকারী ইব্রাহিম মোড়লের কাছে রোস্ট চাইলে তা আনতে দেরি হয়। এ সময় ফারুক মোড়ল নামের এক ব্যক্তির সঙ্গে কথাকাটাকাটি হয়। পরে গ্রামের অতিথিদের সঙ্গে বিয়ে বাড়ির লোকজনের সংঘর্ষ শুরু হয়।

এ সময় খোকন, ইসমাইল, বিল্লাল, নুরুন্নবী, হেমায়েত ঢালীসহ আহত হন কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে উন্নত চিকিৎসার জন্য একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর থানার ওসি মোকতার হোসেন কালবেলাকে জানান, খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা হচ্ছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি