1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

বোরহানউদ্দিনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জে এম. মমিন, বোরহানউদ্দিন
  • আপডেট : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে মোঃ সাফওয়ান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় নিহতের নানা বাড়ী উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাহাদুর হাওলাদার বাড়িতে এঘটনা ঘটে।

নিহত শিশু বোরহানউদ্দিন পৌরসভা ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রহমতুল্লাহর ছেলে ৷

নিহত শিশুর মা শাহিনা বেগম ও প্রতিবেশীরা জানান, ঈদ উপলক্ষে ছেলে মোঃ সাফওয়ানকে নিয়ে নানা বাড়ী কাচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বেড়াতে যান ৷ ঘটনার দিন সকাল ৯টার দিকে হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ খোজাখুঁজির একপর্যায়ে তার মা শাহিনা বেগম ঘরের পাশে পুকুরের পানিতে তাকে ভেসে থাকতে দেখে ৷ উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মো. শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি