1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

বেয়াইসহ আরও ২৬ দণ্ডিত অপরাধীকে ক্ষমা করলেন ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজের বেয়াইসহ আরও ২৬ জন দণ্ডিত অপরাধীকে ক্ষমা করে দিয়েছেন। ক্ষমাপ্রাপ্ত বেয়াইয়ের নাম হচ্ছে চার্লস কুশনার। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বাবা তিনি।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কয়েকটি দেশকে বাধ্য করার ক্ষেত্রে জ্যারেড কুশনার মূল ভূমিকা রেখেছে বলে মনে করা হয়। তার বাবা আর্থিক দুর্নীতিসহ নানা অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়েছেন। কিন্তু ট্রাম্প নিজের আত্মীয় বলে তাকে ক্ষমা করে দিলেন। এর আগেও তিনি নিজের লোকজনকে ক্ষমতাবলে ক্ষমা করে দিয়েছেন।

নতুন করে ট্রাম্পের ক্ষমাপ্রাপ্তদের মধ্যে তার সাবেক প্রচার ব্যবস্থাপক পল ম্যানাফোর্ট ও দীর্ঘদিনের উপদেষ্টা রোজার স্টোনও রয়েছেন। ইরাকে সরাসরি মানুষ হত্যার জন্য দণ্ডপ্রাপ্ত চার খুনিকেও এর আগে ক্ষমা করেছেন নানা বিতর্কের জন্ম দেওয়া এই মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন সংবিধানে প্রেসিডেন্টকে সাধারণ ক্ষমা ঘোষণা এবং কোনো অপরাধের দায়মুক্তি দেওয়ার অবাধ ক্ষমতা দেওয়া আছে। বিচার বিভাগে এমন সাধারণ ক্ষমা ঘোষণার জন্য আলাদা বিভাগ রয়েছে। সেখান থেকেই এসবের সুপারিশ করা হয়ে থাকে।

তবে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সাধারণ ক্ষমা পাওয়া ৬৫ জনের মধ্যে মাত্র পাঁচজনের ক্ষেত্রে বিচার বিভাগের এমন সুপারিশ রয়েছে বলে জানিয়েছেন হার্ভার্ডের আইনের অধ্যাপক জ্যাক গোল্ডস্মিথ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি