1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

বেরোবিতে পরীক্ষা না দিয়েও ছাত্রলীগ নেত্রী পাস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিলেও তাকে পাস করানোর অভিযোগ উঠেছে গণিত বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিনের বিরুদ্ধে।

সুরাইয়া ইয়াসমিন ঐশী ছাত্রলীগের বেরোবি শাখার সাংগঠনিক সম্পাদক। ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে প্রথম সারিতে থাকতেন তিনি। গত ১৬ জুলাই শহীদ আবু সাইদ হত্যার পর থেকেই পলাতক রয়েছেন।

এদিকে ছাত্রলীগ নেত্রী ঐশীকে ছাড়াই গত ডিসেম্বর মাসে গণিত বিভাগের মাস্টার্স ১ম সেমিস্টারের ৫১০২ কোর্সের মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে ঐশীর ফলাফল আসে। এ নিয়ে বিভাগের ভিতরে ও বাইরে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

এ বিষয়ে সুরাইয়া ইয়াসমিন ঐশীর সহপাঠীরা বলেন, ওই কোর্সের পরীক্ষার দিন সুরাইয়া ইয়াসমিন ঐশীকে আমাদের সাথে পরীক্ষা দিতে দেখিনি। তবে অন্য সময় বা অন্য কক্ষে পরীক্ষা দিয়েছে কিনা বলতে পারছি না।

এ বিষয়ে জানতে সুরাইয়া ইয়াসমিন ঐশীর মুঠোফোনে একাধিবার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের বলেন, আমি ওই পরীক্ষা দিয়েছি, তবে কবে দিয়েছি তারিখটা মনে নেই।

এ বিষয়ে কোর্স টিচার অধ্যাপক ড. রুহুল আমীন বলেন, আমি পরীক্ষা জুলাই-আগস্টের আগেই নিয়েছি। মাস্টার্স ১ম সেমিস্টারের সকল বিষয় আগেই শেষ করে ফেলছি আমরা। তখন সে পরীক্ষা দিয়েছিল।

কিন্তু ওই ব্যাচের সিআরের দেওয়া পরীক্ষার নোটিশ থেকে জানা যায়, গণিত বিভাগের মাস্টার্স ১ম সেমিস্টারের ৫১০২ কোর্সের মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২ ডিসেম্বর।

এ বিষয়ে গণিত বিভাগের পরীক্ষা কমিটির চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. হান্নান মিয়া বলেন, সংশ্লিষ্ট কোর্স টিচাররা এসব দেখাশোনা করেন। তারা আমাদের রেজাল্ট দেন। আমরা সেটা পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠাই।

গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কমলেশ চন্দ্র রায় বলেন, আমি জুলাই অভ্যুত্থানের পরে ওই শিক্ষার্থীকে বিভাগে কখনো দেখিনি। তার পরীক্ষার বিষয়ে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি