1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

বেপরোয়া ট্রাক কেড়ে নিল প্রকৌশলীর প্রাণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

ময়মনসিং‌হে দ্রুতগতির একটি ট্রা‌কের চাপায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-সহকারী প্রকৌশলী মো. রাসেল মৃধা (৩৮) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ এ‌প্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর শম্ভুগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল মৃধা সওজ’র নেত্রকোনা কার্যালয়ে কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে নেত্রকোনা থেকে মোটরসাইকেল চালিয়ে ময়মনসিংহ শহরে ফিরছিলেন রাসেল মৃধা। পথে শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় পর্যন্ত আসতেই নেত্রকোনাগামী দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।

ওসি বলেন, চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। সেইসঙ্গে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি