1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

বেতন-ভাতার দাবিতে সৈয়দ নজরুল মেডিকেল কলেজে কর্মচারীদের কর্মবিরতি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ জুন, ২০২১

বকেয়া বেতন-ভাতার দাবিতে কর্মবিরতি পালন করছেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

বুধবার (২৩ জুন) সকাল থেকে তারা লাগাতার কর্মবিরতি শুরু করেন। এসময় তারা হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

আন্দোলনকারীদের দাবি, হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ১৫৫ জন কর্মচারী কোভিডকালীন জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। বেতন পরিশোধের সিটে স্বাক্ষর নেয়া হলেও দীর্ঘ এক বছর ধরে বেতন-ভাতা না পাওয়ায় তারা মানবেতর জীবন-যাপন করছেন। এ অবস্থায় বাধ্য হয়ে তারা বেতন-ভাতা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি পালন করছেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. অনুপম ভট্টাচার্য বলেন, বিষয়টি নিষ্পত্তির জন্য চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে আন্দোলনরত কর্মচারীরা কাজে ফিরবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি