1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১০৮ তম সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী এ কথা জানান।

এ ছাড়া শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক, ৭ কর্মকর্তা-কর্মচারী ও ৭২ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়ায় দুজন শিক্ষক ও সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বহিষ্কার ও তাদের বিরুদ্ধে মামলা রুজু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, আবু সাঈদ হত্যার ঘটনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। এই সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ও আবু সাঈদ হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডলসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত ও তাদের বিরুদ্ধে মামলা রুজু করার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে ৭২ জন শিক্ষার্থীর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি