1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

‘বেইলি রোডে অগ্নিকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

আজ শুক্রবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মহিববুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের জন্য কারা দায়ী, তা খুঁজে বের করতে আমরা ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।

নিহতদের দাফনে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে

রাজধানীর বেইলি রোডের একটি ভবনে অগ্নিকাণ্ডে নিহতদের দাফনের জন্য আর্থিক সহায়তা দেবে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মর্মান্তিক এ ঘটনায় নিহতদের দাফনের জন্য মন্ত্রণালয় থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের প্রতিমন্ত্রী আরও বলেন, দাফন সহায়তার পাশাপাশি অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার ব্যয়ভারও সরকার বহন করবে।

নিহতদের পরিবারকে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সহায়তা ও সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি