1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার তীব্র বৃষ্টি ও শুক্রবার কালবৈশাখীর পূর্বাভাস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের কোথাও কোথাও বৃহস্পতিবার (৩০ মার্চ) মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সেই সঙ্গে পরদিন শুক্রবার (৩১ মার্চ) সারা দেশে শক্তিশালী কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা রয়েছে।

বুধবার (২৯ মার্চ) দেশের ১৬ জেলায় হালকা ও মাঝারী বৃষ্টিপাত ও বজ্রপাত হয়েছে। আর আগামী ২ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার আবহাওয়ার প্রতিবেদন ও পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এতে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তিনি আরও জানান, আগামী ২ এপ্রিল থেকে দেশে বৃষ্টিপাত কমে আসবে এবং তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে, শুক্রবারের ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাজবাড়ি, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর ও মুন্সিগঞ্জ জেলায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি