1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

বৃহস্পতিবার জামালপুর-বগুড়া রুটে চালু হচ্ছে ফেরি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১

অবশেষে যমুনার দুই পাড়ের বাসিন্দাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল থেকে বগুড়ার সারিয়াকান্দি খেয়াঘাট রুটে যমুনা নদীতে ফেরি চলাচল শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উদ্বোধনের পর শুরু হবে এ ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা। এই নৌপথে ফেরিতে আপাতত মানুষ পারাপার হবে। রাস্তাঘাট হওয়ার পর ধীরে ধীরে ভারী যানবাহনও চলাচল করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ার খবরে উচ্ছ্বসিত জামালপুরের মাদারগঞ্জ এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলার লাখও মানুষ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, যমুনার একপাড়ে মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও কাজলাঘাট এবং অন্য পাড়ে বগুড়ার সারিয়াকান্দি, কালীতলা ও মথুরাপাড়া নৌঘাট দিয়ে নৌকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজারও মানুষ যাতায়াত করে। ফেরি চালু হলে মানুষের দীর্ঘদিনের ভোগান্তির সমাপ্তি ঘটবে, উন্নত হবে মানুষের জীবন জীবিকার মান।

ময়মনসিংহ জেলা হয়ে ঢাকার সঙ্গে দূরত্ব কমবে ৯০ কিলোমিটার। কমবে যমুনা সেতুর ওপর চাপ। যোগাযোগ ব্যবস্থায় আসবে সাশ্রয়। বেড়ে যাবে ব্যবসা-বাণিজ্য। বিভিন্ন ধরনের কৃষি সরঞ্জাম, হালকা যন্ত্রাংশসহ যাত্রী পারাপারে কমবে খরচ।

এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ‘জামালপুর মাদারগঞ্জ থেকে জামথল পর্যন্ত এলজিইডির ১২ ফুট সড়ক ২৪ ফুটে উন্নীত করতে সড়ক ও জনপথ বিভাগে হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমতি পেলেই কাজ শুরু হবে। দুপাড়ের মানুষের দুঃখ-দুর্দশার দিন কেটে যাবে ফেরি সংযোগের সঙ্গে সঙ্গে। উন্নয়ন ঘটবে মানুষের আর্থসামাজিক।’

এ বিষয়ে জেলা প্রশাসক মুর্শেদা জামান বলেন, ‘বৃহস্পতিবার ফেরি সার্ভিসের উদ্বোধন করা হবে। এ ফেরি চলাচলে মানুষজন সহজে এবং কম খরচে ও কম সময়ে তাদের যাতায়াতসহ পণ্য পরিবহন করতে পারবেন। এতে এ এলাকার অর্থনৈতিক পরিবর্তন ঘটবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি