1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক, গুরুত্ব পেল গণতন্ত্র ও অর্থনৈতিক সহযোগিতা বৃহস্পতিবার গাজীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফ গোলাগুলি; সতর্ক অবস্থান মতভেদ থাকলেও আ.লীগ প্রশ্নে সবাই এক : হাসনাত আবদুল্লাহ ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে ২৫-২৬ মে খোলা থাকছে যেসব এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গালিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি : সিইসি র‍্যাবের জন্য আসছে নতুন আইন, এলিট ফোর্স গঠনের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর রেকর্ড ৩ লাখ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি অনুমোদন

আনসার সমাবেশ ও উন্নয়ন প্রকল্প উদ্বোধন
বৃহস্পতিবার গাজীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে অংশ নিতে বৃহস্পতিবার (২১ মে) গাজীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সরকারি কর্মসূচির অংশ হিসেবে সকালে সফিপুর আনসার একাডেমিতে অনুষ্ঠিতব্য আনসার বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সেখানে কুচকাওয়াজ পরিদর্শনের পাশাপাশি বাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এদিন বিকেলে গাজীপুর মহানগরের গাছা এলাকায় ‘জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ নামের একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকারপ্রধান। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ইনস্টিটিউট দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রমে নতুন সক্ষমতা তৈরি করবে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে গাজীপুরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে সফিপুর ও গাছা এলাকায় সাজসজ্জা, নিরাপত্তা ও জনসমাগম ব্যবস্থাপনায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।

স্থানীয়দের অনেকে বলছেন, গাজীপুরের সঙ্গে প্রধানমন্ত্রীর পারিবারিক ও আবেগঘন সম্পর্ক রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ স্মৃতিও জড়িয়ে আছে এই অঞ্চলের সঙ্গে।

ইতিহাস অনুযায়ী, ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে গাজীপুরকে ঢাকা জেলা থেকে পৃথক করে মহকুমা ঘোষণা করেছিলেন। পরবর্তীতে সেই সিদ্ধান্তই জেলার উন্নয়ন ও প্রশাসনিক বিকাশে বড় ভূমিকা রাখে বলে মনে করেন স্থানীয়রা।

সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে গাজীপুরবাসীর মধ্যে বাড়তি আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি