1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ, আটক ৬ সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বৃষ্টি থামার নাম নেই, পথে পথে দুর্ভোগে রাজধানীবাসী ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নিহত ৫ পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন বৃক্ষরোপণ কর্মসূচির

বৃষ্টি থামার নাম নেই, পথে পথে দুর্ভোগে রাজধানীবাসী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হওয়ার পর রোববার (১২ জুলাই) সকালও থামেনি বৃষ্টি। এতে অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সড়কে বাসের সংখ্যা স্বাভাবিক থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপে বাসে উঠতে হুড়োহুড়ি, দীর্ঘ যানজট এবং ভিজে গন্তব্যে পৌঁছানোর ভোগান্তিতে নাকাল হয়েছেন নগরবাসী।

তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে, কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ।

আজ সকাল ৯টা থেকে রাজধানীর ইসিবি চত্বর, পল্লবী, আগারগাঁও ও শাহবাগ এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সড়কে বাসের সংখ্যা স্বাভাবিক থাকলেও যাত্রীর চাপ ছিল অস্বাভাবিক। প্রতিটি বাস স্টপেজে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই যাত্রীদের হুড়োহুড়ি করে উঠতে দেখা যায়। অনেকেই কয়েকটি বাস ছেড়ে দিয়েও উঠতে পারেননি। বাসের ভেতরেও ছিল উপচে পড়া ভিড়।

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের গতি ছিল ধীর। ইসিবি চত্বর, আগারগাঁও, পল্লবী ও শাহবাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে অনেকেরই নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লেগেছে।

সরেজমিনে দেখা যায়, বাসস্ট্যান্ডগুলোতে ছাতা হাতে কিংবা ভিজা অবস্থায় যাত্রীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। বাস এলেই আসন তো দূরের কথা, দাঁড়িয়ে যাওয়ার জন্যও শুরু হয় হুড়োহুড়ি। নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের অনেককেই এ সময় বাড়তি দুর্ভোগে পড়তে দেখা যায়।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিভাগীয় পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে চলমান বৃষ্টিজনিত ভোগান্তি আজও অব্যাহত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি