1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

বৃদ্ধের মাথার খুলি ফাটানোর মামলায় যুবক গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইল পুলিশ

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় মো. মতিউর রহমান (৬৫) নামে এক বৃদ্ধকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মাথার খুলি ফাটানোর ঘটনায় মামলার এজহার নামীয় দুই নম্বর আসামি সিরাজুল ইসলাম (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (৬ আগস্ট) বুধবার দুপুরে সিরাজুল ইসলামের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এর আগে গত মঙ্গলবার আনুমানিক রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলা থেকে সিরাজকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সিরাজুল ইসলামের বাড়ি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ধামদী গ্রামে। সে ওই গ্রামের মৃত হাবিল মিয়ার ছেলে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, পাওনা টাকা চাওয়ায় মতিউর রহমান ও তার চার ছেলেকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে প্রতিপক্ষের লোকজন। আহত চার ছেলে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে স্বাভাবিক জীবনে ফিরলেও তাদের বাবা এখনও শঙ্কামুক্ত নন। তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা করে এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। চলতি বছরের ১২ এপ্রিল রাতে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ধামদী গ্রামে ঘটনাটি ঘটেছিল। ঘটনার দিন রাতেই ভুক্তভোগী পরিবারের রমজান আলী(২৭) বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এতে দুই নম্বর আসামি ছিল সিরাজুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সিরাজুল ইসলাম স্থানীয় ছাত্রলীগের রাজনীতির জড়িত ছিল। নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করে এলাকায় মাদক, অনলাইন জুয়াসহ নানা ধরনের অপকর্ম হতো সিরাজের নেতৃত্বে। আর সিরাজুল ইসলাম এসব অপকর্ম করাতো তার একদল কিশোর গ্যাং চক্রের মাধ্যমে। ফলে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সিরাজুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘সিরাজুল ইসলামকে মারামারির ঘটনায় রুজুকৃত মামলায় তার বিরুদ্ধে পেনাল কোড ৩২৬ ধারার অপরাধের এজাহার নামীয় আসামি হওয়ায় তাকে উক্ত মামলায় গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ এছাড়াও পরবর্তীতে তার বিরুদ্ধে অন্যকোন অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেলে যাচাই-বাছাই সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি