1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

বৃদ্ধের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপার চেষ্টা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

নেত্রকোনার আটপাড়ায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে। ছয় মাসের অন্তঃসত্ত্বা ওই কিশোরীকে বিয়ে, নগদ টাকা ও জায়গা লিখে দেয়ার আশ্বাস দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন ওই বৃদ্ধ।

অভিযুক্ত ওই বৃদ্ধের নাম মো. ইউনুছ খান (৬০)। তিনি স্বরমুশিয়া ইউনিয়নের বাসিন্দা। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনাটি জানাজানির পর তিনি পলাতক।

পুলিশ, ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা জানান, নবম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরীদের ফ্রিজ না থাকায় প্রতিবেশী ইউনুছের ঘরে মাছ ও মাংস রাখতো। বেশিরভাগ সময় মেয়েটি ফ্রিজে মাছ-মাংস আনা-নেয়ার কাজ করতো। ওই কিশোরীকে একদিন ঘরে একা পেয়ে ধর্ষণ করেন বৃদ্ধ। এরপর বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। বর্তমানে মেয়েটি ছয় মাসের অন্তঃসত্ত্বা। গত কয়েক দিন আগে মেয়েটির পরিবার তার শারীরিক পরিবর্তন দেখে জিজ্ঞাসা করলে সে বিষয়টি জানিয়ে দেয়।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে ইউনুছ খান মেয়েটির পরিবারকে হুমকি-ধমকি দিয়ে বাচ্চা নষ্ট করে ফেলার প্রস্তাব দেন। রাজি না হওয়ায় বৃহস্পতিবার (২৭ মে) সকালে ইউনুছ গ্রামের মাতব্বরদের নিয়ে মেয়েটিকে বিয়ে করার প্রস্তাবসহ নগদ কিছু টাকা ও জমি লিখে দেয়ার প্রস্তাব দেন। কিন্তু মেয়েটি এতেও রাজি না হলে তিনি গা ঢাকা দেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউনুছ খানের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি