1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বৃদ্ধকে ধাক্কা, মদসহ যুবক আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

নেত্রকোনার মদনে বিদেশি মদসহ সোহাগ মিয়া (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে মোটরসাইকেলে করে মদ নিয়ে যাওয়ার পথে নেত্রকোনা-মদন সড়কের জয়পাশা গ্রামে সূরুজ আলী (৭০) নামের এক পথচারীকে ধাক্কা দিলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। আহত সুরুজ আলীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক সোহাগ মিয়া ওই উপজেলার নায়েকপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ মিয়া ধোবাউড়ার কলসিন্দুর এলাকা থেকে ১২টি বিদেশি মদের বোতল নিয়ে বুধবার বিকেলে মদনের দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। জয়পাশা গ্রামের সামনে এসে সুরুজ আলী নামের এক পথচারীকে ধাক্কা দিলে সোহাগের ব্যাগ থেকে মদের বোতল সড়কে পড়ে ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, বিদেশি মদসহ সোহাগ মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। আহত পথচারীকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি