1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুর ভাংনামারী ইউনিয়নের খানপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী খানকে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শুক্রবার বেলা ২ টা ৩০ মিনিটে নিজ গ্রামে সদ্যপ্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল প্রয়াত বীরমুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বীর মুক্তিযোদ্ধার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, ভাংনামারী ইউপি চেয়ারম্যান নেজামুল হক সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা।

বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী খান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি