1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

বি‌জি‌বির ৯৫তম রিক্রুট ব‌্যা‌চের সৈনিকদের শপথ গ্রহন শনিবার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৫তম রিক্রুট ব্যাচের সৈনিকদের (নারী-পুরুষ) সমাপনী কুচকাওয়াজ শুরু হবে শনিবার (০৫ ডিসেম্বর)। কুচকাওয়াজের মাধ্যমে তারা শপথ নেবেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, বিজিবির ৯৫তম রিক্রুট ব্যাচের সৈনিকদের কুচকাওয়াজ উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ (বিজিটিসি অ্যান্ড সি) সকাল থেকে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান করবেন। কনফারেন্সের মাধ্যমে বি‌জি‌বির চৌকস দ‌লের কুচকাওয়াজ উপ‌ভোগ ও সালাম গ্রহণ কর‌বেন তিনি।

এরপর বি‌জি‌বি মহাপ‌রিচালক (ডিজি) মেজর জেনা‌রেল মো. সা‌ফিনুল ইসলাম স্বাগত বক্তব‌্য রাখবেন। এছাড়া আমন্ত্রিত অতি‌থিরাও ৯৫তম ব্যাচের সৈনিকদের উদ্দেশে বক্তব‌্য দেবেন।

এদিকে এ অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রামের সাতকা‌নিয়ায় অব‌স্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড ক‌লেজ প্রাঙ্গন সাজানো হয়েছে। সেখানে রয়েছে আলোকসজ্জা। বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দিয়ে সম্পূর্ণ সাজসজ্জা ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি