1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল

বিয়ে বাড়িতে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ মে, ২০২১

ময়মনসিংহের ধোবাউড়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য এবং স্বাস্থ্যবিধি না মেনে বৌভাতের আয়োজন করায় ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে উপজেলার গামারিতলা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে বৌভাত অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুজ্জামান।

তিনি বলেন, করোনাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বৌভাতের আয়োজন করায় এ জরিমানা করা হয়েছে।এছাড়া করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক অনুষ্ঠানের আয়োজনের অনুরোধ জানান তিনি।

স্থানীয়রা জানায়, সোমবার (১৭ মে) উপজেলা সদর ইউনিয়নে বিয়ে করেন কৃষ্ণপুর গ্রামের মানিক মিয়ার ছেলে ইলিয়াস মিয়া। তবে নিষেধাজ্ঞা থাকায় কনের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা না হলেও বরের বাবা মানিক মিয়া মঙ্গলবার (১৮ মে) বৌভাতের আয়োজন করেন। এমতাবস্থায় স্থানীয় প্রশাসন বিষয়টি জানতে পেরে স্বাস্থ্যবিধি ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি