1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

বিয়ে করে সৌদি গিয়ে ২০ দিনের মাথায় যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের মহলুল গ্রামের রাকিব (২৫) নামে এক যুবক সৌদি আরবে তিন তলার ওপর থেকে পড়ে মারা গেছেন। মঙ্গলবার রিয়াদ শহরে সৌদি সময় দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো. গেদু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার পাগলা থানাধিন উস্থি ইউনিয়নের মহলুল গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে রাকিব প্রায় সাড়ে তিন বছর পূর্বে সৌদি আরবে গিয়ে রিয়াদ শহরে ফ্রি ভিসায় কাজ করতেন। প্রায় দুই মাস পূর্বে দেশে ফিরে মা মমতাজ বেগমের অমতে পাশের হরিপুর নূড়া পাড়া গ্রামের খোকা মিয়ার মেয়ে মীম আক্তারকে বিয়ে করে রাকিব শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। প্রায় ২০ দিন পূর্বে রাকিব পুনরায় সৌদি আরবে চলে যান। মঙ্গলবার রিয়াদ শহরে সৌদি সময় দুপুর ১২টার দিকে রাকিব কাজ করার সময় তিনতলা ভবন থেকে পড়ে মারা যায়।

ইউপি সদস্য মো. গেদু মিয়া বলেন, দুঃখজনক ঘটনা। ছেলেটি সবে নতুন একটি জীবন শুরু করেছিল। এমন একটি অপমৃত্যু মেনে নেওয়া যায়না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি