1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বিয়ের ২ মাস পর অপহৃত কিশোরী উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

বিয়ের ২ মাস ৫ দিন পর অপহৃত কিশোরীকে (১৩) উদ্ধার করেছে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত সোমবার গাজীপুর জেলার কোনাবাড়ীর জরুন এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, গত ৯ সেপ্টেম্বর জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে ওই কিশোরীকে অপহরণ করেন তাঁর ফুপাতো ভাই শরীফ। শরীফ মিয়া ওই উপজেলা সাধুরগোলা গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে।

ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। ওই কিশোরীকে শরীফ মিয়া প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। বিষয়টি শরীফের বাবা-মাকে জানালে শাসন না করে নীরব ভূমিকা পালন করেন। বিচার দেওয়ায় শরীফ ক্ষোভে ওই কিশোরীকে অপহরণ করে গাজীপুর জেলার কোনাবাড়ি নিয়ে যায়। সেখানে ওই কিশোরীকে জোরপূর্বক বিয়ে করেন শরীফ। এরপর থেকে এক সঙ্গে সংসার করছিল তাঁরা।

পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় ওই কিশোরীর বাবা আদালতে মামলা করেছেন। পরে মামলাটি গত ৫ নভেম্বর তদন্তের দায়িত্ব পায় ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তভার পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় গত সোমবার রাতে গাজীপুর জেলার কোনাবাড়ীর জরুন এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি