1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

বিয়ের গুঞ্জনে মুখ খুললেন বনি-কৌশানী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

বিয়ের গুঞ্জনে মুখ খুললেন বনি-কৌশানী

বিনোদন ডেস্ক : টলিউডের অভিনয়শিল্পী বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। ২০১৫ সালে ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন কৌশানী। অভিষেক চলচ্চিত্রে বনি সেনগুপ্তের সঙ্গে জুটি বাঁধেন এই নায়িকা।
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘তোমাকে চাই’ ও ‘জিও পাগলা’ সিনেমাতেও বনির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন কৌশানী। তাই পর্দায় দুজনকে অনেকবারই রোমান্স করতে দেখেছেন দর্শক। কিন্তু ব্যক্তিগত জীবনেও প্রেমের সম্পর্কে রয়েছেন এই যুগল। এ তথ্য কারো অজানা নয়।
এদিকে টলিপাড়ায় গুঞ্জন চাউর হয়েছে, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই প্রেমিক জুটি। আগামী ডিসেম্বরে রেজিস্ট্রি বিয়ে করবেন তারা। এ গুঞ্জন যখন জোরালো হচ্ছে ঠিক তখন মুখ খুললেন তারা।
বিয়ের খবর শুনে রীতিমতো হতবাক হয়েছেন কৌশানী সেনগুপ্ত। এ অভিনেত্রী বলেন—প্রেম-সম্পর্ক কোনো বিষয় নিয়েই আমি লুকোছাপা করিনি। হঠাৎ লুকিয়ে রেজিস্ট্রি কেন করবো? এই তো সবে কাজ শুরু হলো।
বিয়ের দিন-তারিখ কৌশানী না জানালেও এ বিষয়ে কথা বলেছেন বনি সেনগুপ্ত। বিয়ের পরিকল্পনা জানিয়ে এ অভিনেতা বলেন—রেজিস্ট্রি করার কোনো প্ল্যান নেই। করোনার জন্য সব তো পিছিয়েই গেল! আমাদের বিয়েও করোনার জন্যই আরো এক বছর পিছিয়ে গেল। ২০২২ সালের আগে আমি ও কৌশানি বিয়ে নিয়ে ভাবছি না। এখন কাজে মন দিতে হবে।
কাজের দিক থেকে পরমব্রত চ্যাটার্জি প্রযোজিত নতুন একটি সিনেমায় কাজ করবেন বনি। আগামী ৫ অক্টোবর শুরু হবে এ সিনেমার শুটিং। থ্রিলার ঘরানার এ সিনেমায় আরো অভিনয় করবেন—অঙ্কুশ হাজরা, ঋতাভরী চক্রবর্তী, পালক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি