1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

বিয়েতে ২৫০ অতিথি আমন্ত্রণ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১

নেত্রকোনা সদরে করোনা রোধে চলমান কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ধুমধাম করে বিয়ের আয়োজন পণ্ড করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কনে পক্ষের লোকজনকে জরিমানা করা হয়।

শুক্রবার (৯ জুলাই) বিকেলে উপজেলার রৌহা ইউনিয়নে বড়গাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিয়া।

তিনি জানান, সদর উপজেলার রৌহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাদশাহ মিয়া তার মেয়ে ফাহমিদা আক্তারে (১৮) সঙ্গে পার্শ্ববর্তী চল্লিশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মো. গনি মিয়ার ছেলে আনিসুর রহমানের (২০) বিয়ে ঠিক করেন। সরকারি বিধিনিষেধ অমান্য করে ইউপি সদস্য ২০০-২৫০ জন মানুষ আমন্ত্রণ জানিয়ে ধুমধাম করে মেয়ের বিয়ের আয়োজন করেন।

মো. সেলিম মিয়া আরও জানান, খবর পেয়ে সদর উপজেলা প্রশাসনের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত বড়গাড়া এলাকায় বিয়ে বাড়িত উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়। এ সময় সরকারি বিধিনিষেধ ভঙ্গ ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিয়ের আয়োজন করায় কনে পক্ষকে ৪ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও বিয়ের অনুষ্ঠান পণ্ড করে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি