1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

বিষ দিয়ে সাড়ে ৩ লাখ টাকার মাছ নিধন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ মার্চ, ২০২১

নেত্রকোনার কলমাকান্দায় ভোররাতে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ মারা গেছে বলে জানা গেছে। বুধবার ভোররাতে ওই ঘটনাটি ঘটেছে কলমাকান্দা সদর ইউনিয়নের বাসাউড়া গ্রামে। এ ঘটনায় পুকুর মালিক নুর ইসলাম বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার বাসাউড়া গ্রামের মো. নূর ইসলাম ও একই এলাকার মো. কাজল মিয়ার মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কিছুদিন পূর্বে নূর ইসলাম তার পুকুর পাড়ে মাটি কাটতে গেলে কাজল মিয়ার নেতৃত্বে ৪/৫ জন তাতে বাধা দেন। এ সময় পুকুরের সকল মাছ বিষ দিয়ে মেরে ফেলার হুমকি দেয় তারা। মো. নূর ইসলামের দাবি ৫৬ শতক জায়গায় তার পুকুরে থাকা রুই, কাতলা, ব্রিগেড, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির সাড়ে ৩ লাখ টাকার মাছ বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে। পরে এ ঘটনায় বুধবার মো. নূর ইসলাম বাদি হয়ে ৬ জনকে আসামি করে কলমাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি