1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে সুখবর দিলো বিটিআরসি এক্সিলারেট টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ, ফের তীব্র গ্যাস সংকট বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

বিশ্ব শিক্ষক দিবসে গৌরীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

“শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর শহরে বর্ণাঢ্য শোভযাতা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদাত হোসেন, গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখছেদুর রহমান, কিল্লাবোকাইনগর ফাযিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ ছায়ীদুল হক, গৌরীপুর সরকারি কলেজের প্রভাষক শিপন আহমেদ, উপজেলা স্কাউটস্ সম্পাদক মো. ছাইফুল ইসলাম, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক, শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আম্বিয়া আক্তার মমতা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি