1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে নেত্রকোনায় ‘হাফ ম্যারাথন’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে নেত্রকোনায় সেইলর হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোরে শহরের মোক্তারপাড়া মাঠে নেত্রকোনা রানার্স কমিউনিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

ভোর সাড়ে পাঁচটার দিকে শুরু হওয়ায় প্রতিযোগিতায় ৩২৫ জন অংশ নেন। পরে সেটি সকাল সাতটার দিকে সদর উপজেলার কিড্ডি কিংডম পার্কে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন মণি, সমাজকর্মী নাজমুল হুদা ওয়ারেসি, ক্রীড়াবিদ রাজিব আহমেদ, আবদুল মোমেন প্রমুখ বক্তব্য রাখেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ওহাব খান, দ্বিতীয় স্থান সালেহ আহমেদ ভূঁইয়া ও যথাক্রমে মুন্নী আক্তার, নৃপেন চৌধুরী, শাকিল মিরাজ ও একেএম হাসান তৃতীয় স্থান অর্জন করেন।

এ বিষয়ে আয়োজক কমিটির সদস্য শেখ ফরিদ আল মামুন বলেন, ২০১৮ সাল থেকে নেত্রকোনা রানার্স কমিউনিটি স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছে। গত বছর দেশে করোনা মহামারি দেখা দিলে জনসচেতনতায় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত ৫ জুলাই মাদকের বিরুদ্ধে দৌড় ও এক হাজার গাছ লাগানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি