1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ৫৯০৯ আক্রান্ত প্রায় সাড়ে তিন লাখ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ৫৯০৯ আক্রান্ত প্রায় সাড়ে তিন লাখ

আন্তর্জাতিক ডেস্ক
প্রাণঘাতী ভাইরাস করোনার ভয়াবহতা থামছেই না। সারা বিশ্বে এখনো প্রতিনিয়ত তাণ্ডব চালাচ্ছে অচেনা ভাইরাসটি। এরই মধ্যে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা তিন কোটি ৬৩ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা দশ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন দুই কোটি ৭৪ লাখের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ হাজার ৯০৯ জনের মৃত্যু হয়েছে অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। একই সময়ে নতুন করে আরও ৩ লাখ ৪৩ হাজার ৫১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন দুই লাখ ৬২ হাজারের বেশি মানুষ।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ৭৯৬ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ লাখ ৬০ হাজার ৪১৮ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোটি ৭৪ লাখ ৭ হাজার ২২০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, কলম্বিয়া, পেরু, মেক্সিকো, স্পেন, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা।

আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭৭ লাখ ৭৬ হাজার ২২৪ জন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ১৬ হাজার ৭৮৪ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৮ লাখ ৩২ হাজার ৯৮৮ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৫ হাজার ৫৫৪ জনের।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫০ লাখ ২ হাজার ৩৫৭ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৪৮ হাজার ৩০৪ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৪৮ হাজার ৬১৯ জন। এর মধ্যে মারা গেছেন ২১ হাজার ৮৬৫ জন।

পঞ্চম স্থানে থাকা কলোম্বিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭৭ হাজার ৬৮৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৮০ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৭৩ হাজার ১৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৪০ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৮৬ হাজার ৬৩১ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি