1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল

বিল থেকে দুজনের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

নেত্রকোনার পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মে) সকালে দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ী গ্রামের চিতলী বিল থেকে মাসুম (২০) নামে এক যুবকের এবং বিকেলে খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বাবনীকোনা বিল থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয়রা চিতলি বিলে মাছ ধরতে গিয়ে পানিতে মাসুমের মরদেহ ভাসতে দেখেন। পরে তারা থানায় খবর পাঠালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এদিকে, খালিয়াজুরী উপজেলার বাবনীকোনা গ্রামের লোকজন মঙ্গলবার দুপুরে বাবনীকোনা বিলে কাজ করতে গিয়ে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে বিকেলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহানূর-এ আলম ও খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি